1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয় খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আগামী চার বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (২৮ মার্চ, ২০২৬) সকালে ক্লাব কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার সরদার মাহমুদ হক উত্তাল-কে সভাপতি এবং চ্যানেল এস-এর আত্রাই ও মান্দা উপজেলা প্রতিনিধি মোঃ শাহাদুল ইসলাম বাবু-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এবং ক্লাবের গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ করে গঠিত এই নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সম্পাদকীয় ও কার্যনির্বাহী পদে আরও ১৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সরদার মাহমুদ হক উত্তাল তাঁর বক্তব্যে বলেন, “আত্রাইয়ের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে এই ক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অপসাংবাদিকতা রোধে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রাখব।” সাধারণ সম্পাদক মোঃ শাহাদুল ইসলাম বাবু ক্লাবের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। কমিটি ঘোষণার পর আত্রাই উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে আত্রাই উপজেলা প্রেসক্লাব এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা বলিষ্ঠভাবে সরকারের কাছে তুলে ধরবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট