1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয় খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি

আত্রাইয়ে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে আত্রাই থানা প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান 

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান করেছে আত্রাই থানা প্রেসক্লাব। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় আত্রাই মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আত্রাই প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রুহুল আমিন এবং সঞ্চালনা করেন সাংবাদিক ফরিদুল আলম পিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।
এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, আত্রাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল জলিল চকলেট, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, আত্রাই উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম , আত্রাই থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক মজিদ, সাংবাদিক পারভেজ গাদ্দাফী, বীর মুক্তিযোদ্ধা বুলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তিনি সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নির্ভীকভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি আত্রাইয়ের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন।অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপিকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
স্থানীয় সাংবাদিক ও সুধীজনেরা এ ধরনের আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট