1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আওয়ামী লীগের বিরুদ্ধে সকলমামলাই তুলে নেবো: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

আওয়ামী লীগের বিরুদ্ধে সকলমামলাই তুলে নেবো: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা আছে, সেই সকল মামলাই তুলে নেব।
ফখরুল আরো বলেন,  আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা প্রতিহিংসাও চাই নাহ। সেই কারণেই
আওয়ামী লীগের মতন মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেবো ইনশাআল্লাহ।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় এসব তিনি এসব কথা বলেন।
জামায়াত এর অনড় অবস্থান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। শুধু জামায়াত নয়, কোন রাজনৈতিক দলের কোন অন্যায় আবদার মেনে নেবে নাহ বিএনপি। আর বিএনপি এমন কোন খড়কুটোর দল নয়, যে এমন ছোট খাটো দলের খোট খাটো হুমকি ধামকিতে ভয় পেয়ে যাবে। বিএনপির সাথে এদেশের জনগণ আছে। সেই জনগণই আমাদের শক্তি। সেই জনগণের শক্তি দিয়েই নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও হুসিয়ারি দেন তিনি।
আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি আরো বলেন, আর পাগলামি করবেন না। জনগণের কাছে মাফ চান। এখনো মাফ চাননি। ছোট বাচ্চা-ছেলেগুলোকে গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। শান্তির রাজনীতি করতে চাই। এজন্য আমরা নির্বাচন চেয়েছি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না। এসব আমরা মেনে নেব না।
এ উপলক্ষে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট