1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অস্ট্রেলিয়ায় ইরানের রাষ্ট্রদূত বহিষ্কারের পর তেহরানের পাল্টা পদক্ষেপের প্রতিশ্রুতি  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাপাহারে ৬টি কারেন্ট ও ১টি চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে ধ্বংস সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা আদালতের রায় ও নোটিশ অমান্য করে জমি দখল: ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আরএমপি কমিশনারের কাছে আবেদন নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’

অস্ট্রেলিয়ায় ইরানের রাষ্ট্রদূত বহিষ্কারের পর তেহরানের পাল্টা পদক্ষেপের প্রতিশ্রুতি 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: অস্ট্রেলিয়া সরকার মঙ্গলবার মেলবোর্ন ও সিডনিতে ইহুদি-বিরোধী হামলার পিছনে ইরানের হাত থাকার অভিযোগে দেশটিতে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার পর পাল্টা পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে তেহরান।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সাপ্তাহিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে। কূটনৈতিক স্তরে যেকোনো অনুপযুক্ত ও অযৌক্তিক পদক্ষেপের প্রতিশোধমূলক প্রতিক্রিয়া জানানো হবে।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এর আগে বলেছেন, ২০২৪ সালের অক্টোবরে সিডনির বন্ডি শহরতলিতে ইহুদিদের একটি কোশার ক্যাফেতে আগুন দেওয়ার পিছনে ইরানের হাত রয়েছে এবং একই বছরের ডিসেম্বরে মেলবোর্নে ইসরাইলি অ্যাডাস সিনাগগে বড় ধরনের অগ্নিসংযোগের নির্দেশও তারাই দিয়েছিল।

ওই দুই ঘটনায় অবশ্য কেউ হতাহত হয়নি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত ও আরো তিন জন কর্মকর্তাকে অস্ট্রেলিয়া ত্যাগের জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হচ্ছে বলেও জানান তিনি।

অস্ট্রেলিয়া ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নিচ্ছে এবং তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করে দিয়েছে। দূতাবাসটি ১৯৬৮ সালে খোলা হয়েছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট