1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রুয়েটের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত কাজে  সরকারি গাড়ি ব্যাবহার করার অভিযোগ 

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন ……………………………………………

 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের তিন কর্মকর্তার বিরুদ্ধে বেশিরভাগ সময় সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যাবহার করার অভিযোগ উঠেছে। অথচ সরকারি গাড়ির অপব্যবহার করা ও ব্যক্তিগত কাজে ব্যবহার না করতে নিষেধাজ্ঞা রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের।এতে করে একদিকে যেমন জ্বালানি তেল বেশি অপচয় হচ্ছে অপর দিকে সরকারের বারতি টাকা গুনতে হচ্ছে  সরকারি কোষাগার থেকে। তেমনি ভাবমূর্তিও নষ্ট হচ্ছে  রুয়েটের।

 

অফিস সুত্রে জানা যায়, রাজশাহী সদর আদালত গত পহেলা জুন কারণ দর্শাইবার নোটিশ জারি করেন রুয়েট কর্মকর্তা সমিতির তিন নির্বাচন কমিশনার মো: মাহাবুব হোসেন লাইব্রেরিয়ান রুয়েট  মো: আব্দুস সোবহান  সহকারী পরিচালক অর্থ ও হিসাব শাখা রুয়েট ও মো: খায়রুল ইসলামের বিরুদ্ধে।

 

এবং বিভিন্ন সময়ে এই তিন কর্মকর্তাকে তাদের ব্যক্তিগত কাজে রুয়েটের রাজ মেট্রো -চ ৫১০০৪১ গাড়িটি ব্যবহার করতে দেখা যাচ্ছে । বুধবার ৮ জুন  সকাল ১০ টার সময় রাজশাহী আদালত চত্বরে  রুয়েটের রাজ মেট্রো -চ ৫১০০৪১ গাড়িটির উপস্থিত দেখা যায়। এবং ড্রাইভার আব্দুল মান্নানের ভাষ্যমতে, অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে রুয়েটের তিন কর্মকর্তাকে নিয়ে আদালতে চত্তরে এসেছেন  আইনজীবীর সঙ্গে দেখা করতে। #

 

এডিট: আরজা/০৮

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট