1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহীতে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেটে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের দাপুটে জয়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
ছবি: কালাম
# আবুল কালাম আজাদ…………………………………………………..
রাজশাহীতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম খেলায় দাপুটে জয়লাভ করেছে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ। মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথম খেলায় মোকাবেলা করে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ও সেন্টিনেন্স এসবিআই।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিন্ধান্ত নেয় শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে সেন্টিনেন্স এসবিআই।
দ্বিতীয়ার্ধে ১২৫ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৬ ওভার ২ বলে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের আলাউদ্দিন বাবু।
খেলায় শুরু হতেই মাঠে দারুন নৈপুণ্য দেখায় শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের খেলোয়াড়বৃন্দ। সকালে স্টেডিয়ামে সস্ত্রীক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের কর্ণধার ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আজিজুল আলম বেন্টু।
ম্যাচ জয়ের প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার দলের জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদি ছিলাম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ম্যাচের প্রথম খেলায় আজকের যে দাপুটে জয় শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের তা প্রমাণ করে আগামীতে আরো ভালো খেলবে এবং দলটি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে।
এডিট: আরজা/০৬

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট