1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সাংবাদিক মঞ্জুরুল হক স্মরণ সভায় বক্তারা: গণতন্ত্রের পক্ষে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রাজশাহীর উন্নয়নে রাসিক প্রশাসকের পাশে থাকার আশ্বাস ব্যবসায়ী ঐক্য পরিষদের

রাজশাহীতে সাংবাদিক মঞ্জুরুল হক স্মরণ সভায় বক্তারা: গণতন্ত্রের পক্ষে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী…………………………………………………………..

রাষ্ট্রে গণমাধ্যমই জবাবদিহিতা তৈরি করে। আলো ছড়ায় সমাজে। গণতন্ত্রের পক্ষে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। পেশার মর্যাদা রক্ষা করা করা উচিৎ সাংবাদিকদের। আজ রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সহঃ সভাপতি মঞ্জুরুল হকের ৩১তম মতৃ্যুবার্ষিকী স্মরণে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।

 

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার।

 

এ সময় অন্যান্যের মাঝে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নিরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

 

সভায় বক্তারা বলেন, মঞ্জুরুল হক একটি নাম, একটি ইতিহাস। রাজশাহীতে তার মত কোনো সাংবাদিক আজও জন্মেনি। বঙ্গবন্ধু তাকে ভালভাবে চিনতেন। তার লক্ষ্য ছিল তরুণদের সাংবাদিকতা শেখানো। মফস্বলের সাংবাদিকদের দাবী আদায়ে সবসময় সোচ্চার ছিলেন তিনি। শুধু শিক্ষা দিয়েই গেছেন মঞ্জুরুল হক। আজীবন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এমন সাংবাদিক আর পাওয়া যাবে না। তারা বলেন, কপি-পেস্ট সাংবাদিকতা পরিহার করে শেখার আগ্রহ তৈরি হতে হবে। প্রতিনিয়ত শিখতে হবে তরুণ সাংবাদিকদের। পেশার মযর্দা রক্ষা করে জনগণের অধিকারের পক্ষে সাংবাদিকদের লেখালেখি করা উচিৎ।

 

এদিন অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব সাজেদুর হক টিটু, সদস্য মো.  মাজেদুর, জুবায়ের আলম রাজন, হারুনর রশীদ, আরিফুল ইসলাম আরিফ, ফারজানা হক, সালাউদ্দিন আহমেদ সোহাগ, সাহিদ সনু রাহাত মাসুদ,কাওসার আহমেদ ডন, মৌসুমী আক্তার, নাহিদ, হাফিজ, সোহেল রানা, জান্নাত, উম্মে নাজরিন, আরিফ ইসলাম ইয়াসমিন আরা হক, মো. সাইদ ইকবাল প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট