1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ‘র গোমস্তাপুরে আইপিএম মডেল ইউনিয়নের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু

চাঁপাইনবাবগঞ্জ‘র গোমস্তাপুরে আইপিএম মডেল ইউনিয়নের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিরুল ইসলাম, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ……………………………………..

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের(১ম সংশোধিত) এর আওতায় আইপিএম মডেল ইউনিয়নের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার  (০১ ডিসেম্বর ) বিকেলে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে, বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর বাজারে প্রশিক্ষণ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের উপকল্প পরিচালক, ছাইদা আক্তার পরাগ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাইনাশক ও মান নিয়ন্ত্রণ উদ্ভিদ সংরক্ষণ উইং ঢাকা উপপরিচালক শরীফউদ্দিন আহমেদ পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক, (প্রশিক্ষণ)দিল আতিয়া পারভীন, ঐ প্রকল্পের আইপিএম স্পেশালিষ্ট উৎপল রায়।উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ফিরোজ আলি, উপজেলা কৃষি উপসহকারী অফিসার মোঃসেরাজুল ইসলাম সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো: আব্দুর রাজ্জাক,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রাকিব প্রমূখ। কৃষক দের মধ্যে থেকে তাদের বক্তব্য দেন আঃ আউয়াল, শফিকুল ইসলাম।

 

উক্ত প্রশিক্ষণ সভায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে কৃষক কৃষাণীদের নানাবিধ দিকনির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত বালাইনাশক না দিয়ে কিভাবে নিরাপদ উপায়ে জৈব স্যারের মাধ্যমে উৎপাদন করা যায় সেই বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীকে প্রশিক্ষণের মাধ্যমে বিষ মুক্ত নিরাপদ ফসল উৎপাদন করতে উদ্বুদ্ধ করা হয়। ৫০ জন কৃষক কৃষাণীদের মাঝে উক্ত প্রশিক্ষণ দেওয়া হয়।

#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট