1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান রঞ্জু গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাগমারায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান রঞ্জু গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা, রাজশাহী প্রতিনিধি……………………………………………………..

রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট মনিরুজ্জামান মঞ্জু (৫৬) কে গ্রেফতার করছে থানা পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স কর্মশালার শেষ দিন সমাপনী অনুষ্ঠানে উপজেলা সদর ভবানীগঞ্জ যাবার পথে দেউলিয়া বাসস্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশের জানায়, আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদি দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এলাকায় বিশৃংখলা সৃষ্টি ও সরকারের ভামূর্তি ক্ষুন্ন করার অভিযোগে দায়েরকৃত মামলায় চেয়ারম্যান রঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। চেয়ারম্যান রঞ্জু গ্রেফতারের পর পর এলাকার বিভিন্ন সড়কে পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়নে সাধারণের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

 

এদিকে রঞ্জু চেয়ারম্যানকে গ্রেফতার করার পর উপজেলায় আগত ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স কর্মশালায় উপস্থিতির আগে বিএনপি সমর্থিত ৫জন চেয়ারম্যান স্থান ত্যাগ করে পালিয়ে যায়। এর আগে গত ১৯ নভেম্বর বাগমারায় বিএনপির ও অঙ্গ সংগঠনের ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় ভবানীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান বল্টুসহ সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০জনকে আসামি করা হয়। বাগমারা থানার ওসি রবিউল ইসলাম বলেন, ওই মামলায় এজাহার নামীয় আসামী হিসাবে বিএনপি নেতা মনিরুজ্জমান রঞ্জুকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

এছাড়া আগামী ৪ ডিসেম্বর কৃষক লীগের রাজশাহী শাখার সম্মেলনে বাগমারায় অনুষ্ঠিত হবে। কোন বিশৃঙ্খলা যাতে না ঘটে তার জন্য পুলিশ বিভিন্ন পয়েন্টে দেয়া হয়েছে।এতে ভীতসন্ত্রস্থ হবার কোন কারণ নেই বলে জানান তিনি। এদিকে ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জুকে গ্রেফতারের প্রতিবাদে ভবানীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান বল্টুর নেতৃত্বে সন্ধ্যার পর ভবানীগঞ্জ বাজার এলাকায় একটি ঝটিকা মিছিল বের হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট