1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজপথের রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি অপপ্রচারে লিপ্তঃ ডাবলু সরকার - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রাজপথের রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি অপপ্রচারে লিপ্তঃ ডাবলু সরকার

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ সুমন, রাজশাহী…………………………………………………..

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা ও বিএনপি’র দেশবিরোধী অপরাজনীতির প্রতিবাদে ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা হয়। বুধবার ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় বুধপাড়া জিয়া স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রাব্বেল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। সঞ্চালনা করেন ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।

 

এ সময় আরো বক্তব্য রাখেন অত্র ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ডের অন্তর্গত মহল্লা কমিটি সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় মোঃ ডাবলু সরকার বলেন, রাজপথের রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি অপপ্রচারের রাজনীতিতে লিপ্ত হয়েছে। বিএনপিকে দাঁতভাঙ্গা জবাব দিতে হলে আমাদেরকে রাজপথে থাকতে হবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে রাজপথে এই অপরাজনীতির মোকাবিলা করবো। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মা-মাটির সংগঠন। জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে আমরা এই অপরাজনীতির মোকাবিলা করবো।

 

তিনি আরো বলেন, বিএনপি’র এই রাজনীতি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা উন্নয়ন চায়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য জহির উদ্দিন তেতু, আশরাফ উদ্দিন খান, জয়নাল আবেদীন চাঁদ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সানি, মহানগর শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ৩০ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সহ ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট