1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রা মেশিন ১০ বছর ধরে অকেজো - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রা মেশিন ১০ বছর ধরে অকেজো

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর………………………………………………

প্রায় ১০বছর ধরে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফী মেশিন অকেজো হয়ে পড়ে আছে। যার ফলে উচ্চ মূল্যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক থেকে আল্ট্রাসোনোগ্রাফী করতে হচ্ছে রোগীদের।এতে ঔষুধ,পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসার ব্যয় বাড়ছে। আর এই খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন রোগীরা।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে লোকবল সংকট জনিত কারণে দীর্ঘ দিন ব্যবহার করা হয়নি আল্ট্রাসোনোগ্রাফী মেশিন। এতে সফটওয়্যার জনিত সমস্যায় দিনে দিনে অকেজো হয়ে পড়ে মেশিনটি। এরপর বিভিন্ন সময় ইঞ্জিনিয়ার ডেকেও আল্ট্রাসোনোগ্রাফী মেশিনটি সচল করা যায়নি।

 

খোঁজ নিয়ে জানা গেছে, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০ রোগী চিকিৎসা সেবা নেয়। সে হিসেবে বছরে অন্তত ১ লক্ষাধিক রোগী চিকিৎসা নেয়। এর মধ্যে প্রতিদিন গড়ে ১০/১২ জন রোগীকে আল্ট্রাসনোগ্রাম করতে দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু ১০ বছর ধরে আল্ট্রাসনোগ্রাম মেশিন বিকল। এসব কারণে হাসপাতালে চিকিৎসা নিতে এসে পরীক্ষা করাতে পারেননি অনন্ত ৫০ হাজার রোগী।

 

অন্যদিকে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রা করতে সরকারি ফি ২০০ টাকা। কিন্ত একই পরীক্ষা ডায়াগনস্টিক সেন্টারে করতে খরচ হয় ৫০০/৭০০ টাকা। গত ১০ বছরে ৫০ হাজারের বেশি রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে এসব পরীক্ষা করালে সরকার রাজস্ব পেত অন্তত ১ কোটি টাকা। কিন্তু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এসব পরীক্ষা করাতে রোগীদের খরচ হয়েছে তার দুই-তিন গুন বেশি ।

 

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সুরুজ্জামান শামীম বলেন, আল্ট্রাসোনোগ্রাফী মেশিন সফটওয়্যার জনিত সমস্যার কারণে অকেজো হয়ে আছে। এতে ভুল রিপোর্ট দেয়। টেকনিশিয়ান এনে দেখানো হয়েছে তারা মেরামত করতে পারেনি। বিষয়টি উর্ধ্বতন কতৃৃর্পক্ষকে জানানো হয়েছে।

 

নাটোর জেলার সিভিল সার্জন ডাঃ রোজি আরা বেগম বলেন, আল্ট্রাসোনোগ্রাফী মেশিন সচল করতে সংশ্রিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া উর্ধ্বতন কর্ৃপক্ষের কাছে আল্ট্রাসোনোগ্রাফী মেশিনের চাহিদা পাঠানো হয়েছে। আশা করি দ্রুতই সমস্যা সমাধান হবে। জনবল সংকটের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আল্ট্রার জন্য আপতত কোন চিকিৎসক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেই। আমাদের চিকিৎসকদের মধ্যেই যারা আল্ট্রা করতে পারে তাদেরকে দিয়েই আল্ট্রা করানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট