1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত ১১টা ১০ মিনিটে মাদারপুরের ডিমভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত সিয়াম (১৯) দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে বিপুল পরিমাণ হেরোইন সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ করে রাখত এবং দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে তা সরবরাহ করত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সিয়ামের বাড়ির চালাঘর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ডও জব্দ করা হয়।

্যাব সূত্র জানায়, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে সিয়াম যুক্ত ছিল। চক্রের সদস্যরা বিভিন্ন ছদ্মবেশে সীমান্তের ওপার থেকে হেরোইন চোরাচালান করত। সিয়ামও বেশ কয়েকবার বড় চালান দেশে সরবরাহ করেছে বলে র্যাবকে জানিয়েছে। এর আগেও তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সে পালিয়ে আত্মগোপনে চলে যেত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে যে, ঘটনার দিন পদ্মার চর এলাকায় গিয়ে হেরোইনের চালান সংগ্রহ করে বাড়িতে এনে লুকিয়ে রাখে। উপস্থিত সাক্ষীদের সামনে সেখান থেকেই মাদকটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব-৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট