1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ববির প্রথম মেধা তালিকায় ভর্তি সম্পন্ন  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ববির প্রথম মেধা তালিকায় ভর্তি সম্পন্ন 

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ববি প্রতিনিধি ………………………………………………………..

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রথম মেধাতালিকায় ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ৭৫৯ জন।

 

তিনটি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছেন ৩৮৬, ‘বি’ ইউনিটে ২২২ জন এবং ‘সি’ ইউনিটে ১৫১ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল।

 

তিনি আরো জানান, ১ হাজার ৪৯০ টি আসনের বিপরীতে আসন ফাঁকা রয়েছে ৭৩১টি আসন। এর মধ্যে ‘এ’ ইউনিটে আসন ফাঁকা আছে ৩৬৪টি, ‘বি’ ইউনিটে ১৯৯টি এবং ‘সি’ ইউনিটে ১৬৮টি।

 

পরবর্তী মেধা তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী ১৫-১৬ই নভেম্বর দ্বিতীয় মেধা তালিকা  প্রকাশিত হবে ৷ এবং ১৮ই নভেম্বর থেকে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শুরু হবে ৷

 

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল।

 

উল্লেখ্য,বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট(http://bu.ac.bd)।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট