1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী নগর আ.লীগ নেতা ফিরোজ  কবির সেন্টুর উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………..

৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টুর উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ১৬নং ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এবং ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেছে। সেই স্বাধীনতা পরাজিত অপশক্তির উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ অন্যতম ধনী দেশে পরিণত হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, কার্যনির্বাহী সদস্য মোঃ ইউনুস আলী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীমা ইয়াসমিন শিখা, রাজশাহী সিটি কর্পোরেশনের জোন কাউন্সিলর মাজেদা বেগম, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহাদত হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট