1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর গ্রামীণ গৃহবধূরা বাংলা সিরিয়ালের ভয়ঙ্কর সংস্কৃতির আগ্রাসনে - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর গ্রামীণ গৃহবধূরা বাংলা সিরিয়ালের ভয়ঙ্কর সংস্কৃতির আগ্রাসনে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী ……………………………………..

রাজশাহী জেলাজুড়ে এখন শুধু ক্যাবল নেটওয়াকের মাধ্যমে ছেয়ে গেছে কোলকাতার বাংলা সিরিয়ালগুলো। একবেলা না খেলে চলবে, একদিন কাজ না করলে দিন পার হবে। কিন্তু কোনো মতেই ছাড় দিতে রাজি না ভারতের কোলকাতার বাংলা সিরিয়ালগুলো দেখতে দর্শকদের। শুধু গ্রামগঞ্জে বধূরাই নয় জড়িয়ে পড়েছে শহরের সব শ্রেণিপেশার মানুষ থেকে শুরু করে শিশুরা পর্যন্ত। ফলে পরিস্থিতি এতোটাই ভয়ানক হয়ে পড়েছে যে এখান থেকে ইচ্ছে করলেও বেরিয়ে আসার কোনো সুযোগ নেই গৃহবধূদের। এতে করে ভুলে গেছেন গ্রামীণ বধূরা নৈতিকতার সংস্কৃতি দেখা।

 

গৃহবধূদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতীয় কলকাতার চ্যানেল বাংলা স্টার জলসা,জি বাংলা, আকাশবার্তা, রুপসী বাংলা, এস-আর্ট, সান বাংলা, কাক্রাই এর্লাটসহ বেশ কিছু চ্যানেল দেখায় বাংলা সিরিয়ালে। আর এ সিরিয়ালগুলো দেখতে উন্মাদ হয়ে পড়েন গ্রামীণ বধূরা। তাদের দেখাদেখি বাধ্য হয়ে ছেলে-মেয়ে স্বামী থেকে শুরু করে সবাই এক সঙ্গে দেখছেন এসব সিরিয়ালগুলো। চ্যানেল গুলোতে সংসার জীবন ও প্রেমপ্রীতির এক অপরূপ কাল্পনিক চরিত্র দিয়ে তৈরি হয় সিরিয়ালগুলো। কাল্পনিক হলেও দক্ষ অভিনেতারা বাস্তবরূপ দিয়ে ফেলেছেন। তাই গৃহবধরা বলছে সব কিছু ছাড়া যেতে পারে কিন্তু সিরিয়াল গুলো কোনো মতেই ছাড়া যাবে না।

 

বাজার ঘাট থেকে শুরু করে প্রকাশ্যে চা’র স্টলে চলছে টিভি সিরিয়ালের হিড়িক। আদালতের নির্দেশনা থাকা সত্তে¡ও কোনো গুরুত্ব নেই এই সবের উপর। শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-যুবক, বয়স্করা হুমড়ে খেয়ে পড়ে দেখছেন এসব সিরিয়ালগুলো। সিরিয়ালের প্রধান চরিত্রের নায়ক, নায়ীকাদের পোশাক-পরিচ্ছেদ এমনকি বই, খাতা, কলমে ছেয়ে গেছে বাজার ঘাট।

 

বাগমারা তাহেরপুর গৌসভা এলাকার গৃহবধূ লাভলী বেগম নামের এক গৃহবধু জানান, কোলকাতার সিরিয়ালগুলো জীবন সংসারের সাথে হুবহু মিল রয়েছে। আর সেজন্যেই সিরিয়ালগুলো দেখতে খুব মজা লাগে। এক বেলা ভাত না পেলেও যেন সিরিয়ালের এক পর্ব ছাড়া যাবে না বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট