1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

রাজশাহীতে নিসচার সংবাদ সম্মেলনঃ সড়কে নিরাপত্তা ফেরাতে চালকদের প্রশিক্ষণ জরুরি

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী………………………………………………

রাজশাহীতে উদ্বেগজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। মাথায় হেলমেট থাকার পরও স¤প্রতি জেলার পবায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। অদক্ষ চালকদের প্রশিক্ষণের মাধ্যমে রাজশাহীতে অধিকাংশ সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করছে স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। গতকাল সোমবার (৩১ অক্টোবর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান সংগঠনটির নেতারা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচার রাজশাহী জেলা সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটু। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহঃ সভাপতি ওয়ালিউর রহমান বাবু, উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ, সহঃ সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম রকি প্রমুখ।

 

সংগঠনটির নেতারা জানান, সড়কে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসের মাসব্যাপী কর্মসূচি পালন করেছেন তারা। অক্টোবর মাসজুড়ে দেশবিদেশে এক হাজার ১১৩টি কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, গাড়িচালক, শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ, সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পেইন ছিল অন্যতম। এরমধ্যে রাজশাহী জেলায় গত মাসে ২৬টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির উদ্যোগে।

 

তারা বলেন, রাজশাহী জেলায় সড়ক দুর্ঘটনা প্রধান কারণ অদক্ষ চালক। এছাড়া অনেক চালক নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালানোর ফলে রোধ হয় না দুর্ঘটনা। তবে তরুণ মোটরসাইকেল চালকদের কারণেও সড়কে ঝরছে অনেক প্রাণ। স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার করা উচিত। অদক্ষ চালকদের প্রশিক্ষণ দিয়ে সড়কে নামতে দিতে হবে। অন্যথায় রোধ হবে না সড়ক দুর্ঘটনা। এক প্রশ্নের জবাবে সংগঠনটির জেলা সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটু বলেন, রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত মহাসড়কটি বেশ ঝুঁকিপূর্ণ। সড়কে মৃত্যুর মিছিল ঠেকাতে প্রশাসনের যথাযথ মনিটরিং করতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হয়ে সড়ক পরিবহণ আইন প্রয়োগ করে কমাতে হবে মৃত্যুঝুঁকি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট