1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় রাসেল দিবস পালন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নওগাঁর পোরশায় রাসেল দিবস পালন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা ( নওগাঁ) প্রতিনিধি………………………………………….

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূুচির মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ইউএনও (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেনের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

 

পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদৈর অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন।

 

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সালাউদ্দিন রশিদ, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়াও দিবসটিতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে বিভিন্ন কর্মসূুচি পালন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট