1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শেখ রাসেলে জন্মদিন পালিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শেখ রাসেলে জন্মদিন পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিরুল ইসলাম,  গোমস্তাপুর , চাঁপাইনবাবগঞ্জ……………………………….

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন ও  শেখ রাসেল দিবস-২০২২ পালন করা হয়েছে। গোমস্তাপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৮ টায় উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ গোমস্তাপুর উপজেলা, বাংলাদেশ পুলিশ গোমস্তাপুর, গোমস্তাপুর প্রাণী সম্পদ অধিদপ্তর,  মেয়র রহনপুর পৌরসভা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ তাঁতী লীগ, ছাত্রলীগ পৌর শাখা, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন রহনপুর পৌরসভা ও বাংলাদেশ ছাত্রলাীগ গোমস্তাপুর উপজেলা শাখা।

 

পূস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর হতে নানা শ্রেণী পেশার  মানুষের অংশ গ্রহণে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ  হয়।

 

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ” শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রানবন্ত নির্ভীক” বিষয়ক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুঃ জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. কাউসার আহমেদ, গোমস্তাপুর থানার (ওসি) তদন্ত সেলিম রেজা, সমাজ সেবা অফিসার  নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম (টাইগার) প্রমূখ।

 

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট