1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন পালন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নাটোরের লালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন পালন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর……………………………………..

নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজ‌নে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রা‌সেলের ৫৯ তম জন্ম‌দিন পালিত হয়েছে।এ উপল‌ক্ষে মঙ্গলবার (১৮অক্টোবর-২২) সকালে শেখ রা‌সে‌লের প্রতিকৃ‌তি‌তে পুস্পমাল‌্য অর্পন করা হয়।

 

পরে “শেখ রাসেল নির্মলতার প্রতীক,দূরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্য কে সামনে রেখে বিশাল একটি বর্ণাঢ্য র‍্যালি লালপুর উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা পরিষদ হলরুমে মিলিত হয়ে শেখ রা‌সেল সহ বঙ্গবন্ধু প‌রিবা‌রের সকল শহীদ‌দের মাগ‌ফেরাত কামনায় দোয়া,আ‌লোচনা সভা,পুরস্কার বিতরন,সামাজিক বনায়নে অংশ গ্রহন কারী উপকার ভোগীদের মাঝে গাছ বিক্রয়ের  শেয়ারের চেক বিতরণ,সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শীর্ষ শিক্ষকদের পুরস্কার বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠান গুলোতে লালপুর উপজেলা নির্বাহী অ‌ফিসার শামীমা সুলতানার সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তিথি হি‌সেবে উপ‌স্হিত ছি‌লেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর,লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বাসাক,লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান প্রমুখ।

 

এ ছাড়াও উপ‌জেলার সকল দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট