1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
"রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিলের পর আটক ১৫ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ"

প্রতীকী ছবি…….

নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীতে মশাল মিছিলের পর ৮ শিশুসহ ১৫ জনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

যেভাবে বের হয় মশাল মিছিল

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।

পুলিশের অভিযান ও আটকের বিবরণ

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপালপুর গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মিছিল করবেন—এমন খবর পেয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা হুজরাপুর গ্রামে চলে যান। সেখানে কয়েক মিনিট মশাল মিছিল করে তাঁরা পালিয়ে যান।

শহীদুল ইসলাম বলেন, মিছিলকারীরা গোপালপুর থেকে হুজরাপুরে যাওয়ায় পুলিশের ধারণা ছিল, তাঁরা আবার একই পথে ফিরবেন। এ কারণে রাজাবাড়ীহাট এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে মিছিল শেষে দুটি অটোরিকশায় করে ফেরার পথে ১৫ জনকে আটক করা হয়।

আটককৃতদের পরিচয় ও আইনি ব্যবস্থা

পুলিশের তালিকা অনুযায়ী, আটক ১৫ জনের মধ্যে আটজন শিশু এবং সাতজন প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক আটক ব্যক্তিরা হলেন ইদলপুর গ্রামের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জ গ্রামের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুর গ্রামের মো. হামিদ (২১), ফরিদপুর গ্রামের সিফাত আলী (১৮) এবং মাধবপুর গ্রামের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) ও আসাদুল ইসলাম রুবেল (২০)। পুলিশ তাঁদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে।

পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের গোদাগাড়ী থানায় পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের পর রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট