1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান।

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার পথে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

ঘটনার বিবরণ ও ডিলারের বিরুদ্ধে অভিযোগ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, ডিলার হুমায়ুন কবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সার জব্দের ঘটনার পর থেকেই তাঁর ও তাঁর ছেলে বাবুর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তাঁদের দোকানও বন্ধ রয়েছে।

পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই এসব সার যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হয়েছিল। অভিযান চালিয়ে সার জব্দ করা হলেও ঘটনাস্থলে সংশ্লিষ্ট ডিলারকে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

৥মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট