
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেলিমাবাদ বেকি বাগান এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম রানা টমাস মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুম রানা টমাস মাস্টার বলেন, কৃষকদের জন্য এই কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের সঠিকভাবে শনাক্ত করা এবং তাঁদের কাছে সরকারি কৃষিসেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া সহজ হবে। তিনি আশা প্রকাশ করেন, কৃষকদের স্বার্থ সুরক্ষা ও সামগ্রিক কৃষি খাতের উন্নয়নে শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুট্টু, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসিবুল ইসলাম রনি ও ওয়াসিলা খাতুন, কানসাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকারিয়া ইসলাম বিপ্লব, ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামীম কবির এবং যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম।
এ ছাড়া কানসাট কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা হাফেজ নাইমুল ইসলাম, কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা প্রেরিত-