1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে পরিদর্শন করলেন রাসিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ১১ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য জব্দ: প্রযুক্তিনির্ভর নজরদারিতে সফল বিজিবি, ১০ মাসে আটক ১৭ রামেক হাসপাতালে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন: জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক রাজশাহীতে নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান দূর্গাপুরে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ২৪ হাজার টাকা শ্যামনগরে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এ্যাড. আব্দুস সালাম খান শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক, নগদ টাকা জব্দ খরবোনায় ব্রিজ নির্মাণের দাবিতে স্মারকলিপি: প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক ভোলার পর্যটনের বিকাশে সমস্যা অবকাঠামোর অভাব, সরকারি-বেসরকারি উদ্যোগ শিবগঞ্জে খাল বেদখল অনাবাদি জমি, হাজার বিঘা জমিতে রবিশস্য আবাদ বন্ধ

রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন

ঐতিহ্যবাহী রাজশাহী নিউমার্কেটের সার্বিক উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় তিনি নিউমার্কেটের দুই তলাসহ পুরো মার্কেট ঘুরে দেখেন। এ সময় তিনি ব্যবসায়ী ও মার্কেট পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

সংস্কার ও অবকাঠামো উন্নয়নের নির্দেশনা পরিদর্শনকালে রাসিক প্রশাসক ঐতিহ্যবাহী রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন। এ সময় মার্কেটের সংস্কার, অভ্যন্তরীণ রাস্তা এবং ড্রেন উন্নয়ন করা হবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।

ঐতিহ্য ধরে রেখে সমন্বিত কাজের অঙ্গীকার রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “ঐতিহ্যবাহী রাজশাহী নিউমার্কেট নগরীর একটি পুরোনো প্রতিষ্ঠান। আমরা এই ঐতিহ্য ধরে রাখতে চাই। নিউমার্কেটের নিজস্ব স্বকীয়তা ও ঐতিহ্যের আদলে এর সংস্কার ও উন্নয়ন কাজ করতে চাই। ব্যবসায়ীরা যেন ভবিষ্যতে আরও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখে তাঁদের সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই।” এ বিষয়ে তিনি ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ব্যক্তিবর্গ পরিদর্শনকালে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ নুর কুতুবে আলম মুনু, সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, ক্যাশিয়ার সৈয়দ আব্দুল ময়েজ ডলার, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জেম ও মোঃ টিপু উপস্থিত ছিলেন।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, গোলাম আতোয়ার, আফজাল হোসেন, সাব্বির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহেল কাফিসহ অন্যান্য প্রকৌশলী এবং ১৩নং ওয়ার্ড সচিব সারোয়ার হোসেন শাওন উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সোহেল রানা সরকার দিপু, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব এ কে সারওয়ার জাহান সম্রাট, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম জিতু, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম সানি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুল রেজা এবং সাবেক যুবনেতা মোমিন, পল্টু ও মিঠু উপস্থিত ছিলেন।#

৥মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট