1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আরডিএ চেয়ারম্যান বললেন— নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায়
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ১১ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য জব্দ: প্রযুক্তিনির্ভর নজরদারিতে সফল বিজিবি, ১০ মাসে আটক ১৭ রামেক হাসপাতালে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন: জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক রাজশাহীতে নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান দূর্গাপুরে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ২৪ হাজার টাকা শ্যামনগরে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এ্যাড. আব্দুস সালাম খান শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক, নগদ টাকা জব্দ খরবোনায় ব্রিজ নির্মাণের দাবিতে স্মারকলিপি: প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক ভোলার পর্যটনের বিকাশে সমস্যা অবকাঠামোর অভাব, সরকারি-বেসরকারি উদ্যোগ শিবগঞ্জে খাল বেদখল অনাবাদি জমি, হাজার বিঘা জমিতে রবিশস্য আবাদ বন্ধ

রাজশাহীতে নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নৈরাজ্য মোকাবিলা প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

শান্তির মহানগরী রাজশাহীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক ভিডিও বক্তব্যে আরডিএ চেয়ারম্যান এ কথা জানান। বক্তব্যে তিনি উল্লেখ করেন, রাজশাহীর শান্তিপূর্ণ পরিবেশ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

কেন্দ্রীয় নির্দেশনায় মাঠে নেতাকর্মীরা আবুল কালাম আজাদ সুইট তার বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারা দেশে দলীয় নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। আওয়ামী লীগের নৈরাজ্য এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট অস্থিরতা মোকাবিলায় কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা মাঠে অবস্থান করছেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও জননিরাপত্তার আহ্বান রাজশাহীর ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, রাজশাহী শান্তির মহানগরী এবং এ নগরীর মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। এখানকার মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা যেন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

জনগণের পাশে থাকার অঙ্গীকার আরডিএ চেয়ারম্যান আরও বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতা করা এবং মানুষের নিরাপত্তা ও কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, যেকোনো পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের অরাজকতা মোকাবিলায় তারা ঐক্যবদ্ধ থাকবেন। শান্তির মহানগরী রাজশাহীর পরিবেশ অক্ষুণ্ন রাখতে তিনি সবাইকে দায়িত্বশীল ও সচেতন থাকার অনুরোধ জানান।#

৥মোস্তাফিজুর রহমান লিটন,নিজস্ব প্রতিবেদক প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট