1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয়রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয় - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান রাসিকের এ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয়রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয় পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস উদযাপিত নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২ দেবহাটায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত: উদ্যোক্তা হওয়ার আহ্বান জমি নিয়ে দেওয়ানি মামলা চললেও ভূমি অপরাধের বিচার বন্ধ নয়, জালিয়াতি-জবর দখলে রয়েছে পৃথক আইনি প্রতিকার

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয়রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয়

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন হাজী মুহম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে রাতজুড়ে চলে ভোট গণনার কার্যক্রম। রোববার (১ নভেম্বর ২০২৬) ভোর ৫টায় গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম তোতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ (৮০১ ভোট) ও নুরুল ইসলাম (৬৭৭ ভোট)।

সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন রফিকুল ইসলাম পাখি (১,৮০৪ ভোট)। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ গাজী (১,৫০২ ভোট) এবং মোঃ রায়হান আহমেদ রাসেল (৮১৬ ভোট)।

অন্যান্য পদের বিজয়ীরা হলেন:

  • কোষাধ্যক্ষ: মোঃ আবুল কালাম আজাদ (১,৩০২ ভোট)।

  • সাংগঠনিক সম্পাদক: মোঃ ফেরদৌস (৯৬৮ ভোট) ও মোঃ আরমান আলী (৮০৬ ভোট)।

  • দপ্তর সম্পাদক: আব্দুল করিম (৮৮১ ভোট)।

  • সহ-দপ্তর সম্পাদক: মোঃ বাবু (৯৮৩ ভোট)।

  • সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক: নাজমুল হোসাইন (১,১০৭ ভোট)।

  • সড়ক সম্পাদক (৩ জন): মোঃ কাজীরুল ইসলাম সেলিম (৯৮৪ ভোট), মোঃ মাসুদ রানা (৯৮১ ভোট) ও মোঃ আলমগীর হোসেন (৯১৯ ভোট)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ছয়জন হলেন—আশরাফুল ইসলাম (১,০৮৬ ভোট), মোঃ আশিকুল ইসলাম শাহীন (১,০৩৯ ভোট), মোঃ সেলিম হোসেন (৯১৪ ভোট), মোঃ পারভেজ হক (৯০০ ভোট), মোঃ জিয়ারুল ইসলাম এন্তাজুল (৮৫৮ ভোট) এবং মোঃ আমজাদ হোসেন (৮৫৩ ভোট)।

এই নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কার্যকর কমিটি গঠিত হলো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট