1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান রাসিকের এ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয়রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয় পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস উদযাপিত নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২ দেবহাটায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত: উদ্যোক্তা হওয়ার আহ্বান জমি নিয়ে দেওয়ানি মামলা চললেও ভূমি অপরাধের বিচার বন্ধ নয়, জালিয়াতি-জবর দখলে রয়েছে পৃথক আইনি প্রতিকার

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: নওগাঁ জেলা পুলিশের বিশেষ তৎপরতায় গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), আইসিটি শাখা ও সাইবার ল্যাবের সমন্বিত প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা মোবাইল ফোন ফিরে পাওয়ায় জেলা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ১০ মাসে নওগাঁ জেলা পুলিশ বিভিন্ন কারণে হারিয়ে যাওয়া মোট ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ভবিষ্যতেও জেলা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট