1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২ - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান রাসিকের এ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয়রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয় পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস উদযাপিত নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২ দেবহাটায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত: উদ্যোক্তা হওয়ার আহ্বান জমি নিয়ে দেওয়ানি মামলা চললেও ভূমি অপরাধের বিচার বন্ধ নয়, জালিয়াতি-জবর দখলে রয়েছে পৃথক আইনি প্রতিকার

দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবহাটার নওয়াপাড়া গ্রামের মৃত আসমান শেখের ছেলে হান্নান শেখ (৪৭) এবং কেরামত শেখের ছেলে কবির শেখ (৩০)।

অভিযানে ২৪৬ বোতল ফেয়ারড্রিল, ৮০ বোতল উইনকেরেক্স ও ২১ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দের পর গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট