
বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৮ বোতল আমদানি নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা, দুটি মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযানের বিবরণ:
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারোদাগ গ্রামস্থ লালন শাহ সেতু গোল চত্বর সংলগ্ন মিঠুন ইসলামের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত আসামিরা:
অভিযানে আটক তিন মাদক ব্যবসায়ী হলেন—
১. ওলি আহম্মেদ @ কাজল (২৮), পিতা: মৃত মোঃ সিরাজুল ইসলাম, সাং: আলাইপুর গাবতলী পাড়া, পাকুড়িয়া ইউনিয়ন, বাঘা, রাজশাহী।
২. আব্দুল আউয়াল (৫২), পিতা: মৃত সিরাজুল ইসলাম, সাং: গোকুলপুর।
৩. মেরাজুল ইসলাম (৪০), পিতা: মোঃ শমসের আলী, সাং: মালেন্দাহ।
জব্দকৃত আলামত:
৯৮ (আটানব্বই) বোতল আমদানি নিষিদ্ধ এস্কাফ সিরাপ।
২টি রেজিস্ট্রেশনকৃত পুরাতন মোটরসাইকেল।
২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি বাটন মোবাইল ফোন।
মাদক বিক্রয়লব্ধ নগদ ১১,১১০ টাকা।
আইনি পদক্ষেপ:

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#