
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় স্থানীয় জনগণের সহায়তায় ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন খুচরা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে দশটার দিকে মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় লোকজন থানায় জানান যে, পোরশা থানাধীন ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম মোড় থেকে বড়গ্রাম গড়াকান্দরগামী বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে পাকা রাস্তার ওপর অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা চলছে।
সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তিনজন ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামিদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের পরিহিত লুঙ্গির কোচর থেকে নিজ হাতে বের করে দেওয়া মতে মোট ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (Tapentadol Tablets 100 mg) জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—১. মোঃ ইউসুফ আলী (৩৮), ২. মোঃ ইমরান নাজিম (২৩), এবং ৩. মোঃ ফারুক হোসেন (২৬)।
এ ঘটনায় পোরশা থানায় আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#