
# আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চারজন পলাতক আসামিসহ নিয়মিত মামলার মোট ৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে দেবহাটা থানা পুলিশের এসআই সাহিদুল আলম, এসআই মোঃ জাকারিয়া শেখ, এসআই সোহাগ মিয়া, এসআই বেলায়েত হোসেন ও পিএসআই বিপ্লব মালাকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—দেবহাটার পূর্ব কুলিয়া গ্রামের দ্বীন আলী মোল্লার ছেলে গফফার মোল্লা, আতাপুর গ্রামের নুর আলী গাজীর ছেলে লতিফ গাজী (৫০), বড়শান্তা গ্রামের ফারুক সর্দারের ছেলে মোঃ ফেরদাউস (২৫) এবং পুষ্পকাটি গ্রামের মৃত মালেক গাজীর ছেলে মোঃ মনিরুল ইসলাম।
এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় পৃথক এক অভিযানে নিয়মিত মামলার আসামি তমা সাহাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে খুলনা মহানগরীর সিটি কলেজ তালতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এসআই আহম্মদ আলী ও এএসআই মোঃ সাগর শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
দেবহাটা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে শুক্রবার (৩০ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#