
প্রতীকী ছবি
# মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-মির্জাপুর রুটে যাত্রীসেবার মান বাড়াতে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস লিমিটেড’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ঝাঁকঝমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ১৩৬, টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, মির্জাপুর থেকে ঢাকার যাতায়াত ব্যবস্থা আরও সুগম ও আরামদায়ক করতে পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বাস সার্ভিস চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি চাহিদা পূরণ হলো।
অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, পরিবহন মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর নতুন এই বাস সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে মির্জাপুর টু ঢাকা রুটে চলাচল শুরু করে।#