1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে পুকুরে উল্টে গেল সার ভর্তি ট্রাক, ডিলারের ৪ লাখ টাকার ক্ষতি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় ৯৮ বোতল এস্কাফ সিরাপসহ তিন মাদক কারবারি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব উদযাপন ও গ্রন্থ মোড়ক উন্মোচন বাগমারা তাহেরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে ৫৭টি আম গাছসহ শতাধিক গাছ কাটার অভিযোগ জনবল সংকটে বন্ধ ভোলা হাসপাতালের আইসিইউ: কোটি টাকার যন্ত্রপাতি নষ্টের আশংকা পোরশায় ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার ৫ আসামি গ্রেপ্তার মির্জাপুরে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’-এর শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে পুকুরে উল্টে গেল সার ভর্তি ট্রাক, ডিলারের ৪ লাখ টাকার ক্ষতি প্রধান বিচারপতিকে রাজশাহীতে স্বাগত জানালেন ডিআইজি আশিক সাঈদ রাজশাাহীর কাজিহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

মির্জাপুরে পুকুরে উল্টে গেল সার ভর্তি ট্রাক, ডিলারের ৪ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মো. সাইফুল ইসলাম (শান্ত), মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া ইউনিয়নে বরাদ্দকৃত ৩০০ বস্তা ইউরিয়া সার ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে পানিতে তলিয়ে সম্পূর্ণ সার নষ্ট হয়ে প্রায় চার লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট সার ডিলার। ঘটনার পর থেকেই ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে ঘোড়াশাল কারখানা থেকে ৩০০ বস্তা ইউরিয়া সার উত্তোলন করে নিজ ইউনিয়ন ভাওড়াতে নিয়ে যাচ্ছিলেন ডিলার আমজাদ হোসেন। পথিমধ্যে ভাওড়া সরকার পাড়া এলাকার একটি সরু রাস্তায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ডিলার আমজাদ হোসেন জানান, গ্রামের রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। পানির নিচে দীর্ঘক্ষণ থাকায় সব সার গুলে গেছে, ফলে তার প্রায় চার লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে।

দুর্ঘটনার পর থেকে ট্রাকের ড্রাইভার ও হেলপার গা ঢাকা দিয়েছেন। চালকের মুঠোফোন নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

বর্তমানে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুকুরে ডুবে যাওয়া ট্রাক ও সার উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এই আকস্মিক দুর্ঘটনায় চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত ডিলার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট