1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা - দৈনিক সবুজ নগর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় ৯৮ বোতল এস্কাফ সিরাপসহ তিন মাদক কারবারি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব উদযাপন ও গ্রন্থ মোড়ক উন্মোচন বাগমারা তাহেরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে ৫৭টি আম গাছসহ শতাধিক গাছ কাটার অভিযোগ জনবল সংকটে বন্ধ ভোলা হাসপাতালের আইসিইউ: কোটি টাকার যন্ত্রপাতি নষ্টের আশংকা পোরশায় ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার ৫ আসামি গ্রেপ্তার মির্জাপুরে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’-এর শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে পুকুরে উল্টে গেল সার ভর্তি ট্রাক, ডিলারের ৪ লাখ টাকার ক্ষতি প্রধান বিচারপতিকে রাজশাহীতে স্বাগত জানালেন ডিআইজি আশিক সাঈদ রাজশাাহীর কাজিহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রভিত্তিক ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে। গণনা ও সমন্বয় প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করা হবে। এর আগে সকাল ৮টা থেকে সংসদীয় এলাকার ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ পরিচালিত হয়।

সারাদিন জেলা শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৮ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে এবং সার্বিক পরিবেশে নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করেছে।

নির্বাচনকেন্দ্রগুলোতে তরুণ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া। প্রথমবার কিংবা ৮ মাসের ব্যবধানে পুনরায় ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেক নতুন ভোটার। বয়সের ভারে ন্যুব্জ ৮০ বছর বয়সী হাফিজা বেগম আত্মীয়দের সহায়তায় কেন্দ্রে এসে ভোট প্রদান করেন।

উপনির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, বিজিবি, আনসার ও বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মোতায়েন ছিল। পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সিসিটিভি নজরদারি জোরদার করা হয়।

ভোটগ্রহণ চলাকালে প্রধান দুই প্রার্থী বিএনপি-র মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন একে অপরের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ তোলেন। জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন প্রিজাইডিং অফিসার ও সহযোগীদের কার্ডে ছবি না থাকা এবং আগাম সিল মারার অভিযোগ তোলেন। অন্যদিকে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন এজেন্ট সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেন। তবে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে সার্বিক নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটারের এই আসনে মোট ৫ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট