1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রতীকী ছবি

বিশেষ প্রতিনিধি: নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে এক বাসের চালকের সহকারী (হেলপার) ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মিঠুন (৪০)। তিনি নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাট এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন এবং ‘তাবাসসুম পরিবহন’ নামের একটি বাসে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়া ‘দেশ ট্রাভেলস’-এর একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ‘তাবাসসুম পরিবহন’-এর মুখোমুখি ধাক্কা লাগে। এতে গাড়ি দুটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার মিঠুনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক আখতার হামিদ খান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করেছে। দুর্ঘটনায় আহত অন্যান্য যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট