1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার

মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১ নম্বর মহেড়া ইউনিয়নের গোড়াকী (চরপাড়া) গ্রামে ‘সোনার তরী যুব সংঘ’-এর উদ্যোগে প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিজ গ্রামে প্রথমবার দুর্গোৎসবের এই আয়োজনকে ঘিরে পুরো গ্রামজুড়ে এখন বইছে উৎসব ও আনন্দের জোয়ার।

সোনার তরী যুব সংঘের সভাপতি সিপ্ত সাহা ও সাধারণ সম্পাদক আকাশ সাহা জানান, পূজাটি সুন্দরভাবে সম্পন্ন করতে সংগঠনের তরুণ সদস্যরা নিজেদের উদ্যোগে চাঁদা সংগ্রহ করেছেন। প্রতিমা তৈরির জন্য প্রায় ২০ হাজার টাকা এবং আনুষঙ্গিক পূজার আয়োজনে আরও ২০ থেকে ৩০ হাজার টাকার বেশি খরচ ধরা হয়েছে। পূজা উপলক্ষে পুরো মন্দির প্রাঙ্গণ ও সংলগ্ন রাস্তাঘাট রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

গ্রামের প্রবীণ বাসিন্দা আর্য রায় চৌধুরী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ছোট ছোট ছেলেমেয়েরা এমন একটি উদ্যোগ নিয়েছে দেখে আমরা সত্যি আনন্দিত। আমার গ্রামে কখনো দুর্গাপূজা হবে তা ভাবতেও পারিনি, কিন্তু সোনার তরী যুব সংঘের সদস্যরা সেটি বাস্তবে রূপ দিয়ে দেখিয়েছে।”

সুশীল সমাজের প্রতিনিধি স্বপন কুমার সাহা বলেন, “তরুণদের এই অদম্য ও ক্ষুদ্র প্রচেষ্টায় গ্রামে একটি ধর্মীয় ও সামাজিক মেলবন্ধন তৈরি হয়েছে। সবাইকে সুন্দর, শান্ত ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনের অনুরোধ জানাচ্ছি।”

এদিকে সোনার তরী যুব সংঘের এই পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ১ নম্বর মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলী হোসেন খান খোকন। পরে তিনি সুভাষ চন্দ্র সাহা, নারায়ণ চন্দ্র সাহাসহ উপস্থিত সবাইকে পূজার শুভেচ্ছা জানান এবং পূজা কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই ভাই ভাই, একে অপরের সঙ্গে মিলেমিশে সুসম্পর্ক বজায় রেখে বাস করব।”

সবশেষে আয়োজক সংগঠন সোনার তরী যুব সংঘের পক্ষে জয় সাহা, আবির সাহা ও প্রসেনজিৎ সাহা উপস্থিত আমন্ত্রিত অতিথি ও সহায়তাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট