1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ:
নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ

বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়মকানুনের তোয়াক্কা না করে বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং তার ৭ দিন পর গ্রাহককে নোটিশ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকোরী গ্রামে এ ঘটনা ঘটে। প্রচলিত বিধিমালা ও প্রশাসনিক নিয়ম না মেনে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নামোটিকোরী গ্রামের আনেস আলীর ছেলে জমির আলীর বাড়ির উপর দিয়ে জোরপূর্বক অন্য গ্রাহকের বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টা চলছিল। এর প্রতিবাদ জানালে গত ৭ অক্টোবর বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ৬-৭ জন কর্মী এসে তাদের বাসাবাড়ির মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যান।

ভুক্তভোগী জমির আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার কোনো বিদ্যুৎ বিল বকেয়া নেই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আগে অফিস থেকে আমাকে বা আমার পরিবারকে কোনো আগাম নোটিশও দেওয়া হয়নি। অন্যায়ের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে আমাদের সংযোগটি কেটে দেওয়া হয়েছে।”

বিনা নোটিশে সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানা নেই বলে জানান। তিনি এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের তথ্য দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

Open photo

তবে এর পরদিন বুধবার (১৪ অক্টোবর) পুনরায় ডিজিএম নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ১৩ অক্টোবর গ্রাহক জমির আলীকে সংযোগ বিচ্ছিন্নের একটি নোটিশ জারি করা হয়েছে।

সংযোগ কাটার ৭ দিন পর নোটিশ প্রদান করা নিয়মবহির্ভূত কি না—এ বিষয়ে জানতে চাওয়া হলে ডিজিএম স্পষ্ট কোনো উত্তর না দিয়ে তা এড়িয়ে যান এবং বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

বকেয়া বিল না থাকা সত্ত্বেও বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও পরবর্তীতে নিয়ম সামাল দিতে বিলম্বিত নোটিশ জারির ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট