1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতিকে রাজশাহী মহানগর যুবলীগের অভিনন্দন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতিকে রাজশাহী মহানগর যুবলীগের অভিনন্দন

  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ সুমন…………………………………..

উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও রুলা’র সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মিণী এডভোকেট নাহিদ সুলতানা যুথী। উত্তরবঙ্গ আইনজীবী সমিতির নির্বাচনে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও শুভ কামনা এবং অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগ।

 

আজ ৫ অক্টোবর রাজশাহী মহানগর যুবলীগের এক অভিনন্দন বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতু। অভিনন্দন বার্তায় বলা হয়েছে, উত্তরবঙ্গ আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতির সম্মতিতে অন্যান্য নির্বাচন কমিশনারগণ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে এড. নাহিদ সুলতানা যুথি’র নাম ঘোষণা দেন।

 

ঘোষণা কালে নির্বাচন কমিশনারের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের এড.তাজুল ইসলাম তাজ, সিরাজগঞ্জের এড.রায়হান মোর্শেদ, পাবনার এড.শহিদুল হাসান আলোক, চাঁপাইনবাবগঞ্জের এড.আব্দুর রশিদ, রাজশাহীর এড.গোলাম রাব্বানী, বগুড়ার এড.সামিউল ইসলাম প্রিন্স।

 

অভিনন্দন বার্তায় মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু নব নির্বাচিত সভাপতি এড. নাহিদ সুলতানা যুথি’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং অভিনন্দন জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট