1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রত্যন্ত সাইবেরীয় অঞ্চল ইরকুটস্কে প্লেগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। এদিকে রাশিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই নারীর সংস্পর্শে আসা কয়েক ডজন মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মৃত ওই নারীর নাম দরিয়া শিপিলোভা। তার বয়স ২৮ বছর এবং তিনি পেশায় একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান ছিলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

‘পিপল অব বৈকাল’ নামের সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিপিলোভা ইরকুটস্ক অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটে কাজ করতেন। একটি পরীক্ষার নল ভেঙে যাওয়ার পর সেখান থেকেই তিনি ফুসফুসের প্লেগে (নিউমোনিক প্লেগ) আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ওই সংবাদমাধ্যম আরও জানিয়েছে, শিপিলোভার সংস্পর্শে আসতে পারেন—এমন প্রায় ২০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Open photo

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। একই সঙ্গে এএফপি এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এর আগে রাশিয়ার বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সেই সিডেনভ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছিলেন, প্রতিবেশী ইরকুটস্ক অঞ্চলের এক নারী ‘প্লেগে মারা গেছেন’।

প্লেগ একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। এর একটি ধরন হলো নিউমোনিক প্লেগ, যা ফুসফুসে সংক্রমণ ঘটায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, নিউমোনিক প্লেগ অত্যন্ত সংক্রামক এবং দ্রুত চিকিৎসা শুরু না হলে এটি প্রাণঘাতী হতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট