
নাজিম হাসান, রাজশাহী: “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ পালিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় নগরীর নজরুল ভিলেজ প্রাঙ্গণে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন:
অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী
সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা হোসেন, বোরহান উদ্দিন অন্তর, ইয়াছিন মিয়া, এবং প্রিতম চক্রবর্ত্তীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আলোচনা পর্ব শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের নেতৃত্বে নজরুল ভিলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।#