1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফুটবল শুধু খেলা নয়, শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষা দেয়: বাঘায় ফুটবল একাডেমীর উদ্বোধনে এমপি চাঁদ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায় ফুটবল শুধু খেলা নয়, শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষা দেয়: বাঘায় ফুটবল একাডেমীর উদ্বোধনে এমপি চাঁদ নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা

ফুটবল শুধু খেলা নয়, শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষা দেয়: বাঘায় ফুটবল একাডেমীর উদ্বোধনে এমপি চাঁদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, বাঘা (রাজশাহী): মাদকমুক্ত সমাজ গঠন ও যুব সমাজকে মাদক, জুয়া এবং সাইবার অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যে রাজশাহীর বাঘায় ‘বাঘা উপজেলা ফুটবল একাডেমী’ (BUFA)-র শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০২ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আনন্দঘন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে একাডেমীটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বক্তব্যকালে তিনি বলেন, “খেলাধুলাই পারে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম উপহার দিতে। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। বাঘার মাটি থেকে এই একাডেমীর মাধ্যমে আগামীতে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। মাদকমুক্ত বাঘা গড়তে আমাদের যুবকদের আবার খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। এই একাডেমীর যেকোনো প্রয়োজনে আমি সব সময় পাশে আছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।

স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, “আজকের যুব সমাজ মাদক, অনলাইন জুয়া ও মোবাইলে প্রতারণা/হ্যাকিংয়ের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে। এই অবক্ষয় থেকে তরুণদের ফিরিয়ে আনতে, মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই আমাদের এই ফুটবল একাডেমীর যাত্রা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের ফুটবল কোচ মামুনুল ইসলাম জেড, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, ওসি সেরাজুল হক, বিএনপি নেতা আশরাফ আলী মলিন, সাইফুল ইসলাম, কামাল হোসেন, তফিকুল ইসলাম তফি, মোখলেছুর রহমান মুকুল, বাবুল ইসলাম, সুরুজ্জামান সুরুজ, সালে আহমেদ সালাম এবং ফুটবল একাডেমীর ক্যাপ্টেন রোকন আহমেদ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি আবু সাইদ চাঁদ, সম্মানিত কোচ এবং একাডেমীর প্রতিষ্ঠাতাকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট