1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় খড় দিয়ে ঢাকা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু রাসিক কর্মচারী গিয়াসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রশাসক ভোলায় অনুমোদনহীন অটোরিকশার দাপট: তীব্র যানজট ও দুর্ঘটনায় নাকাল জনজীবন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন কুষ্টিয়ায় খড় দিয়ে ঢাকা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ইটভাটা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর আশঙ্কাজনক বৃদ্ধি: নারী ও শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১

কুষ্টিয়ায় খড় দিয়ে ঢাকা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের রাস্তায় খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ২৫ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি দুই থেকে তিনদিনের পুরোনো।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাঠের একটি ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় দেখতে পান কয়েকটি শিয়াল নির্জন সড়কে একটি বস্তুর ওপর টানাটানি করছে। তিনি কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। এরপর তিনি দেখতে পান, ঘাস ও খড় দিয়ে এক ব্যক্তির মরদেহ ঢেকে রাখা হয়েছে এবং শরীরের একাংশ শিয়ালে খুবলে খেয়েছে।

কৃষকের চিৎকারে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে তলব করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কি না।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবকের বয়স ২৫ থেকে ২৬ বছর। তার পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল। মরদেহটি শনাক্তের কাজ চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এ বিষয়ে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয়রা জানিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।##

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট