1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: লাশ দেখতে উৎসুক মানুষের উপচে পড়া ভিড়।

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ বাবুল (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল উপজেলার পদ্মপুকুর পূর্বপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফহিমপুর এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে ফহিমপুর গ্রামের একটি গ্রামীণ সড়কের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয় আমির আলীর ছেলে সামসুল। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পত্নীতলা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ছেলে শাহিন ঘটনাস্থলে এসে মরদেহটি তাঁর বাবা বাবুলের বলে নিশ্চিত করেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে আরও জানা যায়, গত তিন দিন ধরে বাবুল নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধারের ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট