1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে আইন-শৃঙ্খলা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল: ‘কোনো দমন-পীড়ন বা সন্ত্রাস বরদাশত নয়’ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির, ৪০ ঘণ্টা পর মরদেহ ফেরত ৪ ঘণ্টায় কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০ লালপুরে আইন-শৃঙ্খলা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল: ‘কোনো দমন-পীড়ন বা সন্ত্রাস বরদাশত নয়’ সমন্বিত উন্নয়নে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগে বড় পরিবর্তনের আশ্বাস এমপি ফজলুল হক মিলনের কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা খুলনায় একাধিক মামলার আসামি তেরোখাদার আ’লীগ নেতা ফরিদ মোল্লা গ্রেপ্তার রাজশাহীতে আরএমপির অপরাধ পর্যালোচনা সভা: মাদক ও কিশোর অপরাধ দমনে কমিশনারের নির্দেশ অবৈধ দখল মুক্ত করে খাল-বিল সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ হেলালের ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইয়াবাসহ কারবারি আটক, মামলা দায়ের ভুলবশত ভারতে গিয়ে আটক বাঘার ৫ বাংলাদেশি, ফেরাতে সহকারী হাইকমিশনারের শরণাপন্ন এমপি চাঁদ

লালপুরে আইন-শৃঙ্খলা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল: ‘কোনো দমন-পীড়ন বা সন্ত্রাস বরদাশত নয়’

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন (লালপুর, নাটোর): নাটোরের লালপুরে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কোনো ধরনের দমন-পীড়ন বা সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না।”

সোমবার (১৪ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে এবং দীর্ঘ ১৭ বছর ধরে জেল-জুলুম চালিয়েছে।” সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও যুক্ত করেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। তবে ফ্যাসিস্ট সরকারের বিগত দিনের লুটপাটের ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

আইন-শৃঙ্খলা সভার আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নাটোর জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ কার্যক্রমের খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি উপজেলার একটি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

লালপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম, জেলা যুব কমপ্লেক্সের ডিপিসি ইকবাল হোসেন চপলসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট