1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভুলবশত ভারতে গিয়ে আটক বাঘার ৫ বাংলাদেশি, ফেরাতে সহকারী হাইকমিশনারের শরণাপন্ন এমপি চাঁদ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা খুলনায় একাধিক মামলার আসামি তেরোখাদার আ’লীগ নেতা ফরিদ মোল্লা গ্রেপ্তার রাজশাহীতে আরএমপির অপরাধ পর্যালোচনা সভা: মাদক ও কিশোর অপরাধ দমনে কমিশনারের নির্দেশ অবৈধ দখল মুক্ত করে খাল-বিল সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ হেলালের ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইয়াবাসহ কারবারি আটক, মামলা দায়ের ভুলবশত ভারতে গিয়ে আটক বাঘার ৫ বাংলাদেশি, ফেরাতে সহকারী হাইকমিশনারের শরণাপন্ন এমপি চাঁদ ভোলা-চরফ্যাশন মহাসড়কে ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাসিক প্রশাসকের সাথে ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে মদিনানগর জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রাজশাহীতে মানসনদ ছাড়া বিস্কুট-কেক উৎপাদন, তাজা লাইভ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা

ভুলবশত ভারতে গিয়ে আটক বাঘার ৫ বাংলাদেশি, ফেরাতে সহকারী হাইকমিশনারের শরণাপন্ন এমপি চাঁদ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: পদ্মা নদীতে তীব্র স্রোতে দিক ভুল করে ভারতীয় সীমান্তে প্রবেশ করার পর আটক রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ বাংলাদেশিকে সাত দিনেও ফেরত দেয়নি বিএসএফ। নিখোঁজের পর তাদের সন্ধান মেলায় স্বজনদের দুশ্চিন্তা কিছুটা কমলেও, এখনো তাদের না ফেরায় পরিবারগুলোতে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। আটককৃতদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ভারতের সহকারী হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করেছেন স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এমপি জানান, আটককৃতদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হলে সহকারী হাইকমিশনার তাদের ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

এমপি আবু সাইদ চাঁদ বলেন, “পাট কিনে নদীপথে ফেরার সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করে ফেলায় তাদের আটক করে বিএসএফ। খবরটি পাওয়ার পর থেকেই আমি তাদের দ্রুত ফেরত আনার চেষ্টা করছি। উপার্জনক্ষম ব্যক্তিদের আটকে থাকায় তাদের পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।”

ঘটনার পটভূমি ও আটক ব্যক্তিদের পরিচয়

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাট কিনে নৌকায় নদীপথে বাড়ি ফিরছিলেন তারা। পদ্মা নদীতে তীব্র স্রোতের বিরুদ্ধে নৌকা চালাতে গিয়ে মাঝিরা দিক ভুল করে ভারতের সীমানার প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার ভেতরে চলে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দল পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজ শিক্ষার্থী মোশাররফ হোসেন, সাহাবুল আলী, বাবর আলী (৪০) এবং নৌকার দুই মাঝি সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম (৩৮)। এদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন মাঝিমাল্লা। আটক আসাদুলের ভাই সাহারুল ইসলাম জানান, বিএসএফ তাদের ভারতের রানীনগর থানায় হস্তান্তর করেছে বলে তারা নিশ্চিত হয়েছেন।

আইনি ও কূটনৈতিক জটিলতা

ঘটনার পরপরই স্বজনরা বিজিবির আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করলে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদের তাৎক্ষণিক ফেরত দেওয়া সম্ভব নয়।

আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান বলেন, “বিএসএফ জানিয়েছে তারা বিষয়টি কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ায় সমাধানের নির্দেশ পেয়েছে। তাই সীমান্ত পর্যায়ে তাৎক্ষণিক হস্তান্তর করা সম্ভব হয়নি।”

পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, “আটক ব্যক্তিরা অত্যন্ত দরিদ্র ও নিরপরাধ। এলাকায় তারা সুপরিচিত ব্যবসায়ী ও শ্রমজীবী হিসেবে পরিচিত, তাদের কোনো চোরাচালানের ইতিহাস নেই। ভুলবশত সীমান্ত অতিক্রম করায় তাদের যেন দ্রুত ও মানবিক দৃষ্টিতে ফেরত আনা হয়—সেই দাবি জানাচ্ছি।”#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট