1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় শিমুল হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ইসলাম আলী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা-চরফ্যাশন মহাসড়কে ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাসিক প্রশাসকের সাথে ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে মদিনানগর জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রাজশাহীতে মানসনদ ছাড়া বিস্কুট-কেক উৎপাদন, তাজা লাইভ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে তা হতে হবে সমতার ভিত্তিতে: স্পিকার তানোরের শালবাড়িতে অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি শিবগঞ্জে ১২০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বাঘায় শিমুল হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ইসলাম আলী গ্রেপ্তার কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম

বাঘায় শিমুল হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ইসলাম আলী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চোর সন্দেহে শিমুল (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলায় ইসলাম আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। গ্রেপ্তারকৃত ইসলাম আলী বাঘা উপজেলার জোতকাদীপুর গ্রামের আফসার মণ্ডলের ছেলে।

গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ জানায়, বাঘার বহুল আলোচিত শিমুল হত্যা মামলার প্রাথমিক তদন্তে ইসলাম আলীর সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি এ ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে বাঘার জোতকাদীপুর এলাকায় শিমুল ও মো. শমজান নামের দুই যুবককে চোর সন্দেহে আটক করে একদল লোক। এ সময় তাঁদের ওপর অমানবিক গণপিটুনি চালানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উভয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। নিহত শিমুল জোতকাদীপুর গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে।

এ ঘটনায় নিহত শিমুলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত ইসলাম আলী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তারকৃত ইসলাম আলীকে বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট