1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি পবার হরিপুর ইউপি চত্ত্বরে সাংবাদিককে হত্যাচেষ্টা ও মানহানির অভিযোগ

রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৩ সেপ্টেম্বর ২০২৬: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাসিক প্রশাসক বলেন, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাত্রীকালীন নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করতে নগরীর আলোকায়ন ব্যবস্থার উন্নয়নে সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি সতর্ক করে আরও জানান, কোনো অবস্থায় দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। সেবামূলক কার্যক্রম জোরদার করতে দ্রুত জোনভিত্তিক দায়িত্ব বন্টন এবং নিজ নিজ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

  • মোঃ রেজাউল করিম — প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন

  • সোহেল রানা — সচিব, রাসিক

  • আহমদ আল মঈন পরাগ — তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত)

  • এবিএম আসাদুজ্জামান সুইট — নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)

এছাড়াও সভায় সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলীবৃন্দ সহ বিদ্যুৎ শাখার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট