1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি পবার হরিপুর ইউপি চত্ত্বরে সাংবাদিককে হত্যাচেষ্টা ও মানহানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি অবৈধ বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ মোছা: রোজিনা খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযান চলাকালে তার স্বামী কৌশলে পালিয়ে যান।

গ্রেপ্তারকৃত রোজিনা খাতুন বাঘা থানাধীন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো: রুবেল হোসেনের (৪৮) স্ত্রী।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপন হোসেনের একটি দল শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বাঘা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে আলাইপুর নাপিতপাড়ায় রোজিনা খাতুনের বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে বাড়িটি ঘেরাও করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রোজিনার শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি সাদা শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রোজিনা খাতুনের বিরুদ্ধে বাঘা থানায় ১টি মামলা রয়েছে। অন্যদিকে তার পলাতক স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদীতে ১টি এবং কুষ্টিয়ায় ১টিসহ মোট ১৫টি মামলা রয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশ পরিদর্শক মোমিনুল হাসান জানান, এলাকায় অস্ত্রের মাধ্যমে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। ঘটনায় বাঘা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘ দিন ধরে এই চক্রটি এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত ছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট