1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর আগামিকাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের রাজশাহী সফর: ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থানের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রাসিক প্রশাসক কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ি থেকে ‘বোমাসদৃশ’ বস্তু ও টাইম বোমা উদ্ধার

পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নওগাঁ পোরশা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম : নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে আবির ইসলাম রিয়ন (১২) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের মিসকিনপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবির ওই গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে এবং মিসকিনপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আবির। রাত আড়াইটার দিকে একটি বিষধর চিতাবোরা সাপ তাকে কামড় দেয়। কামড় টের পাওয়ার পর স্বজনরা প্রথমে তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। এতে সময়ক্ষেপণ হয়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে মহাদেবপুর উপজেলা হাসপাতালে এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুলের শিক্ষক ও সহপাঠীরা জানান, আবির খুবই মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম, আর পুরো মিসকিনপুর গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঝাড়ফুঁক নয়, সাপে কাটলে চাই দ্রুত চিকিৎসা ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জানান, প্রত্যন্ত অঞ্চলে এখনো সাপে কাটলে কবিরাজ বা ওঝার কাছে যাওয়ার প্রবণতা রয়ে গেছে। সঠিক সময়ে হাসপাতালে না পৌঁছে কবিরাজি চিকিৎসার পেছনে সময় নষ্ট করার কারণেই আবিরকে বাঁচানো সম্ভব হয়নি। সাপে কাটার সাথে সাথে ওঝা-কবিরাজের কাছে না গিয়ে রোগীকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক জনসচেতনতা তৈরির দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট