1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক

রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন  রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। টার্মিনালটি আরও পরিকল্পিত, আধুনিক, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করে গড়ে তোলার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রোববার (২৪ আগস্ট) বাসচালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে যান আরডিএ চেয়ারম্যান। এ সময় তিনি টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বাসচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে টার্মিনালের নানা সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে কথা বলেন।

পরিদর্শনকালে টার্মিনালের সার্বিক অবস্থা দেখে এটিকে আরও পরিকল্পিত ও আধুনিকভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান আবুল কালাম আজাদ সুইট। একই সঙ্গে রাজশাহী নগরীর আধুনিকায়ন, যানবাহন ব্যবস্থাপনা এবং যানবাহন রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Open photo

আরডিএ চেয়ারম্যান বলেন, “টার্মিনালের আধুনিকায়ন ও ভবিষ্যতে বাস সার্ভিসের উন্নয়নের জন্য যা করা দরকার, আমরা তা করব। তবে এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা চাইলে সকল উন্নয়ন সম্ভব, আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়।

তিনি আরও বলেন, রাজশাহীকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নগরীর যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার পাশাপাশি শিরোইল বাস টার্মিনালকে আধুনিক, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ সময় আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান, এস্টেট অফিসার মোঃ  বদরুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট