1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি.এম.আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সরকারি কার্পেটিং রাস্তা ছিদ্র করে ব্যক্তিগত পাইপ বসানোর অভিযোগ উঠেছে। এতে রাস্তাটিতে গভীর গর্ত ও ধ্বসের সৃষ্টি হয়ে চলাচলে চরম ঝুঁকিপূর্ণ ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়ায়।

সরজমিনে জানা যায়, স্থানীয় মৃত বাসুদেব যোদ্দারের ছেলে পরিমল যোদ্দার সরকারি নিয়ম তোয়াক্কা না করে নিজস্ব জায়গার পানি নিষ্কাশনের জন্য এলজিইডির কার্পেটিং রাস্তা কেটে এই পাইপ বসান। এর ফলে প্রতিদিন যানবাহন ও পথচারী চলাচলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে পরিমল যোদ্দার বলেন, “আমি নতুন করে পাইপ বসাইনি। রাস্তা কার্পেটিং হওয়ার আগেই ঘেরের পানি সরানোর জন্য এই পাইপ বসানো ছিল।

শ্যামনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম. আব্দুস সামাদ জানান, সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ নেই। বিষয়টি সরজমিনে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট